মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় এম আর পরিবহনের কাউন্টার উদ্বোধন
কলারোয়ায় এম আর পরিবহনের কাউন্টার উদ্বোধন

কলারোয়ায় এম আর পরিবহনের কাউন্টার উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার কলারোয়ায় এম আর পরিবহনের কাউন্টার উদ্বোধন করা হয়েছে। এম আর পরিবহন কাউন্টার কলারোয়ার আয়োজনে শনিবার বিকাল ৫টায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

এম আর পরিবহনের পরিচালক শফিউল্লাহ রাজুর সভাপতিত্বে কাউন্টার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও এম আর বিজনেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও এম আর বিজনেস গ্রুপের চেয়ারম্যান নুরুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম আর বিজনেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইকবাল কবীর পলাশ, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিস্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।