
এ টি এম মাহফুজ,যবিপ্রবি প্রতিনিধিঃ
“সিইউএসডি ওপেন ফান্ডরেইজার ফর অ্যা চাইল্ড” টুর্নামেন্টে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে যবিপ্রবি ডিবেট ক্লাবের আসিফ আব্দুল্লাহ ও নাঈমুজ্জামান।
করোনার ছোবলেই কর্মহীন হয়ে পড়া এক ব্যক্তির সন্তান ছোট ছেলে হাসান মাংসপেশির ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ে। অপারেশন ও ব্যয়বহুল কেমো থেরাপি এর জন্য প্রয়োজন লক্ষ লক্ষ টাকা। এমন অবস্থায় চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট তাগিদ অনুভব করে হাসানের পরিবারের মানবিক আবেদনে সাড়া দেয়ার। হাসানের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগে ৩২ টি টিমকে সংযুক্ত করে সিইউএসডির আয়োজন “সিইউএসডি ওপেন ফান্ডরেইজার ফর অ্যা চাইল্ড” ( CUSD OPEN:FUNDRAISE FOR A CHID)
৩২ টি ওপেন টিম এর টুর্নামেন্টে চলে গত ২ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। বিতর্ক প্রতিযোগিতাটি ব্রিটিশ সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ফাইনালে চারটি টিমের মধ্যে উচ্চকক্ষের সরকারি দল হতে ক্যাপ্টেন রক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় এবং নিম্নকক্ষের সরকাল দল থেকে “জাস্টডিসি অদম্য একাত্তর” দ্বিতীয় সেরার শিরোপা জিতে নেয়। টুর্নামেন্টে মোঃ নাঈমুজ্জামান চতুর্থ এবং আসিফ আব্দুল্লাহ পঞ্চম সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হন।
উল্লেখ্য যে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষার্থী এবং যবিপ্রবি ডিবেট ক্লাবের সহ-সভাপতি আসিফ আব্দুল্লাহ এবং নাঈমুজ্জামান একই বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও যবিপ্রবি ডিবেট ক্লাবের সদস্য ।