বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার হেলাতলায় নৌকা প্রতিকের পথসভা অনুষ্ঠিত
কলারোয়ার হেলাতলায় নৌকা প্রতিকের পথসভা অনুষ্ঠিত

কলারোয়ার হেলাতলায় নৌকা প্রতিকের পথসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ইউপি নির্বাচনে কলারোয়ার ৯নং হেলাতলা ইউনিয়ন আ’লীগের আয়োজনে নৌকা প্রতীকের এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হেলাতলা বাজার চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

ইউনিয়ন আ’লীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, নৌকা প্রতীকের প্রার্থী সরদার আনছার আলী, পৌর আ’লীগের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, যুবলীগ নেতা শেখ মাছুমুজ্জামান মাছুম, ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক প্রভাষক আরিজুল ইসলাম, আ’লীগ নেতা সাহেব আলীসহ অসংখ্য কর্মী-সমার্থকবৃন্দ।

সভায় প্রধান অতিথি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, আগামী ২০ সেপ্টেম্বর ইভিএম’র মাধ্যমে অনুষ্ঠিতব্য হেলাতলা ইউপি নির্বাচনে ’জননেত্রী শেখ হাসিনার মনোনীত’ নৌকা প্রতীকের প্রার্থী প্রতিবাদী কন্ঠ সরদার আনছার আলীকে বিপুল ভোটে জয়যুক্ত করে ইউনিয়নের উন্নয়নকে তরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ইউনিয়নের সকল তৃণমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহবান জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।