
শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের মৃত্যুতে শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে এ নির্বাচন।
কচুয়া উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের পদপ্রার্থী কচুয়া উপজেলার নৌকার মাঝি কচুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজমা সরোয়ার আজ সোমবার ১৩ সেপ্টেম্বর বিকাল ৪ টায় নমিনেশন পেপার জমা দিয়েছেন। এসময় বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নাজমা সরোয়ার কচুয়া উপজেলায় পর পর ২ বার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত (০৫ মে) বুধবার প্রয়াত কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের মৃত্যুর পর তিনি কচুয়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন।