মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালীগঞ্জে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জন্মদিন পালিত
কালীগঞ্জে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জন্মদিন পালিত

কালীগঞ্জে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জন্মদিন পালিত

শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য, সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র নলতাস্থ বাসভবনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কালীগঞ্জ উপজেলা শাখা এবং নলতা ইউনিয়ন শাখার যৌথ আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি জনাব মোঃ তারিকুল ইসলাম।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাড়াশিমলা ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান নাইম এবং নলতা ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জনাব মোঃ খাদেমুল ইসলাম তুফানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষণ কুমার ঘোষ, নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম হোসেন, শ্রমিক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মতিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, সাধারণ সম্পাদক মামুন হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাকিন আল মামুন রাজু, সোহেল, নলতা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।