মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
জাপানি নারীর কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি
জাপানি নারীর কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

জাপানি নারীর কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

নতুন সূর্য ডেস্কঃ

দুই শিশুর জাপানি মা নাকানো এরিকোর বিরুদ্ধে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন তার সাবেক স্বামী ইমরান শরীফ। বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এনে সাবেক স্ত্রীর কাছে এই নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার ইমরানের পক্ষে তার আইনজীবী ফাওজিয়া করিম এ নোটিশ পাঠিয়েছেন।নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে ওই ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইনে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

গত ২১ ফেব্রুয়ারি ইমরান তার দুই মেয়ে জেসমিন ও লাইলাকে নিয়ে দুবাই হয়ে বাংলাদেশে চলে আসেন। পরে দুই মেয়েকে জিম্মায় চেয়ে হাইকোর্টে রিট করেন দুই শিশুর মা জাপানি নাগরিক এরিকো।

পরে গত ১৯ আগস্ট সাবেক স্বামীর জিম্মায় থাকা দুই শিশু সন্তানকে ৩১ আগস্ট হাজির করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।

এরপর দুই শিশুকে নির্যাতনের অভিযোগ এনে তাদের মা পৃথক মামলা করেন। গত ২২ আগস্ট শিশুদের উদ্ধার করে পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। এরপর তাদের তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছিল।

পরে গত ৩১ আগস্ট সেখান থেকে দুই শিশুকে গুলশানস্থ বাসায় একসঙ্গে ১৫ দিন বসবাস করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে ঢাকার সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক পদের একজনকে বিষয়টি তদারকির নির্দেশ দেন।

পাশাপাশি ডিএমপি কমিশনারকে তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।