শনিবার, ৩০ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রামকে শহরে পরিণত করতে নৌকা প্রতীকে ভোট দিন -শেখ হারুনুর রশিদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রামকে শহরে পরিণত করতে নৌকা প্রতীকে ভোট দিন -শেখ হারুনুর রশিদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রামকে শহরে পরিণত করতে নৌকা প্রতীকে ভোট দিন -শেখ হারুনুর রশিদ

জাহাঙ্গীর হোসেন দাকোপ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রামকে শহরে পরিণত করতে নৌকা প্রতীকে ভোট দিন এ কথা উল্লেখ করে খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান,সাবেক বিরোধী দলীয় হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ বলছেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এদেশের অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে,দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সার্বিক উন্নয়নের পাশাপাশি পদœা সেতু-মেট্রোরেল নির্মাণ হয়,গৃহহারা অসহায় মানুষ গুলি মাথা গুজার ঠাঁই পায়। শতভাগ মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত হয়। শেখ হাসিনার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বিধায় আজ দেশের অসহায় মানুষ বিভিন্ন প্রকার ভাতা পাচ্ছেন। এ সরকারের আমলে দেশে সন্ত্রাস চাঁদাবাজ নির্মল হয়েছে। আর বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশ আবারও সন্ত্রাসী জঙ্গী রাষ্ট্রে পরিণত হবে। তাই শেখ হাসিনার নেতৃত্বে শান্তি ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। তিনি নেতাকর্মীদের হুশিয়ারী করে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের বিরুদ্ধে কোন নেতাকর্মীর কর্মতৎপরতার সংশ্লিষ্টতা পেলে তাকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হবে। তিনি বুধবার বিকাল ৪ টায় দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন বাজার মাঠে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলো বলেন।
এ সময় প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত কুমার অধিকারী। দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মানস মুকুল রায় ও উপজেলা যুবলীগনেতা শেখ জাহিদুর রহমান মিল্টনের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম এ সালাম, মোঃ রফিকুর রহমান রিপন, সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরাফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এ্যাডঃ ফরিদ আহম্মেদ, সরদার আবু সালেহ, জোবায়ের রহমান খান জবা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, জেলা আওয়ামী লীগনতা মোঃ মোজাফ্ফার মাওলা, কাজী শামীম আহসান, প্রেম কুমার মন্ডল, শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিকুজ্জামান অশোক, উপজেলা আ’লীগের সহ সভাপতি আব্দুল্লাহ ফকির, দীপংকর রায়, সরোজিত রায়, রনজিত কুমার মন্ডল, জয়ন্তী রানী সরদার, শেখ আব্দুল কাদের, শেখ যুবরাজ,পঞ্চানন মন্ডল, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, আব্দুল জলিল তালুকদার, জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, শেখ রেজাউল করিম রেজা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, জেলা যুবলীগনেতা মাহফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, তাপস জোয়াদ্দার, তানভির রহমান আকাশসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউপি আ’লীগের নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তৃতা করেন। উল্লেখ্য এ জনসভার পূর্বে বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ উদ্যোগে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান,সাবেক বিরোধী দলীয় হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ হারুনুর রশিদসহ উল্লেখিত নেতৃবৃন্দ এবং উপজেলার ৮টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বক্তৃতা করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।