শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিরামপুর থানা পু‌লি‌শের দু’টি পৃথক বি‌শেষ অভিযা‌নে দুই মাদক ব্যবসায়ী আটক
বিরামপুর থানা পু‌লি‌শের দু’টি পৃথক বি‌শেষ অভিযা‌নে দুই মাদক ব্যবসায়ী আটক

বিরামপুর থানা পু‌লি‌শের দু’টি পৃথক বি‌শেষ অভিযা‌নে দুই মাদক ব্যবসায়ী আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে থানা পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য বিক্রি হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও এমকেডিলসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

আটককৃত আসামীরা হলেন- বিরামপুর পৌর শহর এলাকার ৩নং ওয়ার্ডের পূর্বজগন্নাপুর (পৌর স্কুলপাড়া কেডিসি রোড) মহল্লার মৃত মোহাম্মদ আলীর পুত্র বিপ্লব হোসেন (২৬) ও উপজেলার ২নং কাটলা ইউনিয়নের দক্ষিন কাটলা গ্রামের রমজান আলীর পুত্র সরোয়ার হোসেন (৩৫) এই সূত্রে থানা পুলিশ জানায়।

(১৮সেপ্টেম্বর) গতকাল শনিবার বিকেল ৫ টার সময় ও রাত্রী ১২ টার সময় এ পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিরামপুর থানা পুলিশ। বিরামপুর থানা সূত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্তর দিক- নিদের্শনায় এসআই (নিরস্ত্র) নূর আলম সিদ্দিক ও এসআই (নিরস্ত্র) এসআই নিহার রঞ্জন এবং সঙ্গীয় ফোর্সসহ শনিবার বিকেল ৫ টার সময় ও রাত্রী ১২টার সময় পৌর শহর এলাকার ৩নং ওয়ার্ডের পূর্বজগন্নাপুর (পৌর স্কুলপাড়া কেডিসি রোড) মহল্লায় ও উপজেলার ২নং কাটলা ইউনিয়নের দক্ষিন কাটলা গ্রামে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ পুড়িয়া হেরোইন ও ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল মাদকদ্রব্য ভারতীয় এমকেডিলসহ বিপ্লব হোসেন (২৬) ও সরোয়ার হোসেন (৩৫) কে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন,এই ঘটনায় বিরামপুর থানার দুটি পৃথক মামলা হয়েছে। মামলা নং-২৩,তাং-১৮.০৯.২০২১খ্রীঃ। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ৮(ক) ধারা রুজু করা হয়েছে। উদ্ধারকারী অফিসার এসআই (নিরস্ত্র) নূর আলম সিদ্দিক ও সঙ্গীয় অফিসার ফোর্স।গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন। অপর এক ঘটনায় বিরামপুর থানায় মামলা হয়েছে। মামলা নং-২৫, তারিখ ১৯.০৯.২০২১খ্রীঃ। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০(ক)/১৪(ক) ধারা রুজু করা হয়েছে। উদ্ধারকারী অফিসার এসআই (নিরস্ত্র) নিহার রঞ্জন ও সঙ্গীয় অফিসার ফোর্স। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।