মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
নলতায় তাঁতীদের সাথে খাদেমুল ইসলাম তুফানের মতবিনিময়
নলতায় তাঁতীদের সাথে খাদেমুল ইসলাম তুফানের মতবিনিময়

নলতায় তাঁতীদের সাথে খাদেমুল ইসলাম তুফানের মতবিনিময়

শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

আজ রবিবার ১৯ সেপ্টেম্বর বিকাল ৫ টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির বাসভবনে নলতা শরীফ তাঁতী সমাজ উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দের সাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলতা ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, নলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম তুফান মতবিনিময় করেন।

নলতা গজ ব্যাণ্ডেজ ব্যবসা মালিক সমিতির অন্যতম সদস্য জনাব মোঃ নাইমুল আহসান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও গজ ব্যাণ্ডেজ ব্যবসা মালিক সমিতির সভাপতি জনাব মোঃ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব মোঃ শমশের আলী, জনাব মোঃ রেজাউল ইসলাম, জনাব মোঃ আলাউদ্দীন, উদয় চন্দ্র পাল, মাহবুবুর রহমান, সিরাজুল ইসলাম সহ নলতা তাঁতী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হাবিবউল্লাহ হাবিব।

খাদেমুল ইসলাম তুফান তার বক্তব্যে উপস্থিত সকলের কাছে দোয়া, সহযোগিতা এবং সমর্থন কামনা করেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাঁতী সদস্য বদরুল ইসলাম, খলিলুর রহমান, আশরাফুল হক, শাহিনুর রহমান, পিয়ার আলী, নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাকিন আল মামুন রাজু, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, নলতা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান যৌথ ভাবে পরিচালনা করেন শিক্ষক জনাব মোঃ আব্দুল গফফার এবং কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান। সভায় উপস্থিত সকলে ঐক্যবদ্ধ ভাবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলতা ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, নলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম তুফানের তুফানের পক্ষে কাজ করে নির্বাচনে জয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।