
স্টাফ রিপোর্টারঃ
রাতের আঁধারে নৌকা প্রতিকে সিল মারার অভিযোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের একটি ভোট কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।
স্থানীয়রা জানায়,সোমবার (২০ সেপ্টেম্বর) প্রথম প্রহরে ইউনিয়নের কেড়াগাছি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে প্রবেশ করে নৌকা প্রতিকে সিল মারে নৌকা প্রতিকের সমর্থকরা।
পরবর্তীতে বিষয়টি জানতে পেরে স্থানীয়রাসহ স্বতন্ত্র প্রার্থীরা জেলা নির্বাচন অফিসারকে অবগত করে। পরবর্তীতে নির্বাচন অফিসার নাজমুল কবির এসে ওই ভোট কেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষণা করেন।