মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
নাসিম হায়দার শিমুলের মৃত্যুতে কলারোয়ার বিভিন্ন মহলের শোক
নাসিম হায়দার শিমুলের মৃত্যুতে কলারোয়ার বিভিন্ন মহলের শোক

নাসিম হায়দার শিমুলের মৃত্যুতে কলারোয়ার বিভিন্ন মহলের শোক

শেখ শাহাজাহান আলী শাহিনঃ

কলারোয়ার কৃতি সন্তান কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সদা হাস্যজ্জ্বল সাদা মনের মানুষ মোঃ নাসিম হায়দার শিমুল(৪২) এর মুত্যুতে শোক জানিয়ে বার্তা দিয়েছেন কাপা’র সভাপতি শেখ সালাউদ্দিন মিথুন ও সম্পাদক অভিজিৎ চৌধুরী।

তারা বলেন, শিমুলের মূত্যু কলারোয়া পাইলট হাইস্কুল এ্যালামনাই এ্যাসোসিয়েশনের জন্য অপুরুয়নীয় ক্ষতি, যা পূরণ হওয়ার নয়। সংগঠনের প্রাণ ছিল শিমুল। তার মূত্যুতে আমরা শোকাহত,ভাষা হারিয়ে ফেলেছি। তার জন্য দোয়া করি এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া রইল মহান আল্লাহ এই শোক সইবার শক্তি দান করেন

এছাড়াও আরও শোক জানিয়েছেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট, কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থা, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সেবা”, সু- শাসনের জন্য নাগরিক (সুজন), দৈনিক নতুন সূর্য পরিবার,কলারোয়া নিউজ.কম, আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, এ্যাড শেখ কামাল রেজা, সাংবাদিক দীপক শেঠ, কে,এম আনিছুর রহমান, মাসুদুর রহমান, বাবু,রিগ্যান,মজুমদার মনজুরুল আলম লিটন, টিটু, আঃ ওহাব মামুনসহ কলারোয়ার বিভিন্ন মহলের মানুষ।

উল্লেখ্য,গত শুক্রবার(২৪ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে মৃত্যুবরণ করেন। প্রতিদিনের ন্যায় ওই দিন তিনি মর্নিং ওয়াক শেষ করে সিটি ক্লাব মাঠে ফুটবল খেলার সময় পড়ে যায়। তখন তার সহযোগীরা তাকে নিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।