বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
প্রধানমন্ত্রীর জন্মদিনে যবিপ্রবিতে ফিশ মিউজিয়াম উদ্বোধন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব
প্রধানমন্ত্রীর জন্মদিনে যবিপ্রবিতে ফিশ মিউজিয়াম উদ্বোধন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব

প্রধানমন্ত্রীর জন্মদিনে যবিপ্রবিতে ফিশ মিউজিয়াম উদ্বোধন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব

যবিপ্রবি প্রতিনিধি

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নানা কর্মসূচি ঘোষণা। ২৮ সেপ্টেম্বর এ কর্মসূচিতে অংশ নিবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাননীয় সচিব মোঃ মাহবুব হোসেন।

২৬ সেপ্টেম্বর রেজিস্ট্রার দপ্তর কর্তৃক এক লিখিত বিজ্ঞপ্তিতে জানা যায়, কর্মসূচির শুরুতেই বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ছাত্রী হলে নির্মিত,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল উদ্বোধন, কেক কাটা ও চা-চক্র অনুষ্ঠান হবে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবনের তৃতীয় তলা, ফিশারিজ অ্যান্ড মেরীন বায়োসাইন্স বিভাগের ফিস মিউজিয়াম উদ্বোধন। এছাড়া “ব্লেন্ডেড লার্নিং সিস্টেম” এ পাঠদান কার্যক্রমের উদ্বোধন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা ও উন্নয়ন প্রকল্পের পরিদর্শনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য যে, আয়োজিত অনুষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রীতদের মধ্যে যে সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের কোভিড-১৯ এর ভ্যাকসিনের ২ (দুই) ডোজ গ্রহণ সম্পন্ন হয়েছে, তাঁরা ব্যতীত অন্য কেউ অংশগ্রহণ করতে পারবে না।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।