
শেখ শাহাজাহান আলী শাহিনঃ
সাতক্ষীরার কলারোয়ায় পিস কনসোর্টিয়ামের আয়োজনে “আন্তঃ মতাদর্শিক সংলাপ” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় হাসপাতাল রোডস্থ অগ্রগতি সংস্থার কার্যালয়ে সংলাপটি অনুষ্ঠিত হয়।
সংলাপে কেডাঁগাছি ইউনিয়ন পিসক্লাবের সভাপতি আছির উদ্দীনের সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী শীলারানি হালদার, নয়ন রঞ্জন মজুমদার, ইমাম হাবিবুর রহমান, ইউসুফ আলী প্রমুখ।
উক্ত আলোচনায় আগামী অক্টোবর মাসের কর্ম পরিকল্পনা তৈরি করে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ ও শান্তি প্রতিষ্ঠায় করনীয় বিষয়ে স্ব-স্ব এলাকায় পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।