
শেখ শাহাজাহান আলী শাহিনঃ
সাতক্ষীরার কলারোয়ার কৃতি সন্তান নাসিম হায়দার শিমুলের আত্মার মাগফিরাত কামনা করে আগামীকাল শুক্রবার কলারোয়াতে এবং ঢাকায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তাঁর আত্মার শান্তি কামনা করে আগামীকাল বাদ জুমা কলারোয়ার কোল্ডস্টোর মসজিদ, বাসস্ট্যান্ড মসজিদ,কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদ, উপজেলা মসজিদ,কলারোয়া আলিয়া মাদ্রাসা মসজিদ, ডাঃ আনোয়ার হোসেন মসজিদ, গরুহাট মসজিদ, কাছারী মসজিদ, কাঁচা বাজার মসজিদ, এবং নারায়নপুর মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা যায়।
এছাড়াও বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকাস্থ রূপনগর আবাসিক এলাকার ১৩ নং রোডের ১৯ নং বাসা “গণিত শিক্ষা কেন্দ্রে” কলারোয়া পাইলট হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়াও রুপনগর এতিমখানায় শিশুদেরকে নিয়ে দোয়া অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
নাসিম হায়দার শিমুল গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা সিটি ক্লাব মাঠে ফুটবল খেলার সময় পড়ে যান। পরবর্তীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। শিমুলের মৃত্যুতে শোকে কাতর তার বন্ধু-বান্ধবসহ এলাকাবাসী।
কাপা’র নেতৃবৃন্দ সকল সদস্যদেরকে শিমুলের স্মৃতি চারন ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করার আহবান জানান।
এদিকে কলারোয়াতে অবস্থানরত শিমুলের বন্ধুরা তাঁর আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করে ঢাকা ও কলারোয়াতে দোয়া অনুষ্ঠানে শরীক হওয়ার অনুরোধ জানিয়েছেন।