মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বৃষ্টি হলেই ঝুকিপূর্ণ হয়ে পড়ে সাতক্ষীরা-যশোর সড়ক
বৃষ্টি হলেই ঝুকিপূর্ণ হয়ে পড়ে সাতক্ষীরা-যশোর সড়ক

বৃষ্টি হলেই ঝুকিপূর্ণ হয়ে পড়ে সাতক্ষীরা-যশোর সড়ক

নতুন সূর্য ডেস্কঃ

টানা চার দিন ধরে সাতক্ষীরা ও আশেপাশের অঞ্চলে বৃষ্টি হওয়াতে সড়কের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ছোট ছোট গর্ত। কোথাও কোথাও রাস্তায় পানি জমে খানা-খন্দের অস্তিত্ব বুঝতে না পেরে চালকেরা পড়ছে চরম বিপাকে। এছাড়া রাস্তার দুপাশে গাছ-গাছালির কারণে বিপরীত দিক হতে আসা গাড়ীকে সাইট দিতে যেয়ে পোহাতে হচ্ছে ছোট-বড় দূর্ঘটনার।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এমনই ভাবে এক দূর্ঘটনায় পতিত হয় সাতক্ষীরা হতে ঢাকাগামী এক কার্গো ট্রাক। যেটি অন্য একটি ট্রাককে সাইট দিতে যেয়ে এই দুর্ঘটনায় পড়ে।
গাড়ীর ড্রাইভার গুরুতর আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছে। আর হেলপারের সামান্য আহত হয় বলে জানায় গাড়ীর হেলপার মোঃ জসিম উদ্দিন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।