মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
কলারোয়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

কলারোয়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

তরিকুল ইসলাম,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় কন্যা শিশু দিবস-২১’ উদযাপিত হয়েছে।

‘আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় র ্যালি শেষে উপজেলা অফিসার্স ওয়েলফেয়ার ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুরুন নাহার আক্তার।

সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপেজলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা নূরে আলম নাহিদ, সমবায় কর্মকর্তা আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক রুপালী দে সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সদস্যবৃন্দ । অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক বেলাল হোসেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।