মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কচুয়ায় গিয়াস উদ্দিনের করা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন
কচুয়ায় গিয়াস উদ্দিনের করা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

কচুয়ায় গিয়াস উদ্দিনের করা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

গত ২৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া শাখা কার্যালয়ে মৃত শেখ মোকছেদ আলীর ছেলে শেখ গিয়াস উদ্দিনের করা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩ অক্টোবর রবিবার বিকাল ৪ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া শাখা কার্যালয়ে মঘিয়া ইউনিয়নের মোজাহের আলী সেখের ছেলে আল-মামুন সেখ লিখত সংবাদ সম্মেলন পাঠ করেন।

এসময় লিখত সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, গত ২৭/০৯/২০২১ ইং তারিখে মৃত শেখ মোকছেদ আলীর ছেলে সেখ গিয়াস উদ্দিন বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহিন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে মিথ্যাচার এনেছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি তার লিখত অভিযোগে উল্লেখ করেন ২০১৬ ইং সাল হতে আমরা তার পরিবারের প্রতি অমানবিক ভাবে নির্যাতন করেছি কিন্তু তার আনিত অভিযোগের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। এ ছাড়াও উক্ত বিষয়ে শেখ গিয়াস উদ্দিন প্রমান করতে সক্ষম হননি। তিনি যে ধরনের নোংরা, কুরুচিপূর্ণ অভিযোগ এনেছে তার সাথে বিগত সময় বা বর্তমানেও আমাদের কেউ জড়িত নয়। এ বিষয়ে এলাকাবাসী ও তার নিকট আত্মীয়দের কাছে খোঁজ নিলে জানতে পারবেন।

তিনি তার লিখিত সংবাদ সম্মেলনে যে ১২ জনের নাম উল্লেখ করেছে তারা সবাই এলাকার সন্মানিয় ও শান্তিপ্রিয় মানুষ। তাদের বিরুদ্ধে ইতি পূর্বে কোন অভিযোগ নেই। মনগড়া ও কাল্পনিক গল্প তৈরি করে আমাদের সম্মানহানি করা হয়েছে। আমারা পাল্টা সংবাদ সম্মেলনের মাধ্যমে তিব্র নিন্দা, প্রতিবাদ ও অভিযোগকারীর বিচার প্রার্থনা করছি।

মঘিয়া ইউনিয়নের মোজাফফর আলী শেখ এর পুত্র তৈয়াবুর রহমান জানান গত ২১ শে রমজান আমাকে হত্যার উদ্দেশ্যে মাছ ধরা কোচ দিয়ে মারাত্মক ভাবে আক্রমণ চালায় গিয়াস উদ্দিন। এ বিষয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা চলমান আছে। ইতিপূর্বে সে জেল থেকে জামিনে মুক্ত আছে। তার বিরুদ্ধে এ সকল অভিযোগ আনায় সে আমাদের ভয় ভিতি দেখিয়ে পরিবেশ অশান্ত করছে। এতে বর্তমানে আমারা ভীত ও আতংকিত।

এসময় সংবাদ সম্মেলনে তারা আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে এবিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষার দাবি জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।