
শেখ শাহাজাহান আলী শাহিনঃ
সাতক্ষীরার কলারোয়ায় ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ(৭ অক্টোবর) সকাল ১১ টার দিকে বেসরকারী সংস্থা ‘উত্তরণ’ এর আয়োজনে কলারোয়া আলিয়া মাদ্রাসায় উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ বজলুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল গফফার, গভর্নিং বোর্ডের বিদ্যুৎসাহী সদস্য অ্যাডভোকেট শেখ কামাল রেজা, উত্তরণের প্রতিনিধি রাহুল দে সহ অন্যান্যরা।
কর্মশালায় শিক্ষার্থীদের পানি পরীক্ষা করার পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং নিরাপদ পানি ব্যবহার করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষাক শেখ শাহাজাহান আলী শাহিন।