মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সমন্বিত হলো এলপিজির দাম
সমন্বিত হলো এলপিজির দাম

সমন্বিত হলো এলপিজির দাম

নতুন সূর্য ডেস্কঃ

অবশেষে সমন্বয় করা হলো এলপিজির (লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস) দাম। ফলে বেসরকারি পর্যায়ে এলপিজি প্রতি কেজির দাম ৮৬ টাকা ৭ পয়সা থেকে বেড়ে ১০৪ টাকা ৯২ পয়সা হয়েছে। পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাস বা অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫০ টাকা ৫৬ পয়সা থেকে বাড়িয়ে ৫৮ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর ফলে এলপিজির দাম কেজিতে ১৮ টাকা ৮৫ পয়সা এবং এলপি গ্যাসের দাম লিটারে প্রায় ৮ টাকা ১২ পয়সা বেড়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড প্রতি) এলপিজির দাম প্রতি কেজি ৮৩ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ১০১ টাকা ৬৮ পয়সা করা হয়।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃপক্ষ গতকাল এই দাম কার্যকর করেন। রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়। মূলত আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও দাম বাড়ল। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল, সচিব রুবিনা ফেরদৌসী, সদস্য মকবুল-ই-ইলাহি চৌধুরী ও মোহাম্মদ আবু ফারুক প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, সৌদি সিপি অনুসারে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে প্রতি টন ৬৬০ থেকে বেড়ে ৮০০ ডলার এবং ৬৫৫ থেকে বেড়ে ৭৯৫ ডলার হয়েছে। মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় অক্টোবরের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম নির্ধারণ করা হয়েছে, এলপিজি সাড়ে ৫ কেজি সিলিন্ডার ৪৭৩ থেকে বেড়ে ৫৭৭ টাকা। ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৩৩ টাকা থেকে বেড়ে ১ হাজার ২৫৯ টাকা। সাড়ে ১২ কেজি ১ হাজার ৭৬ থেকে বেড়ে ১ হাজার ৩১২ টাকা। ১৫ কেজি ১ হাজার ২৯১ থেকে বেড়ে ১ হাজার ৫৭৪ টাকা। ১৬ কেজি ১ হাজার ৩৭৭ থেকে বেড়ে ১ হাজার ৬৭৯ টাকা। ১৮ কেজি ১ হাজার ৫৪৯ থেকে বেড়ে ১ হাজার ৮৮৮ টাকা। ২০ কেজি ১ হাজার ৭২২ থেকে বেড়ে ২ হাজার ৯৯ টাকা। ২২ কেজি ১ হাজার ৮৯৩ থেকে বেড়ে ২ হাজার ৩০৯ টাকা। ২৫ কেজি দুই হাজার ১৫১ থেকে বেড়ে ২ হাজার ৬২২ টাকা। ৩০ কেজি ২ হাজার ৫৮৩ থেকে বেড়ে ৩ হাজার ১৪৭ টাকা। ৩৩ কেজি ২ হাজার ৮৪১ থেকে বেড়ে ৩ হাজার ৪৬২ টাকা। ৩৫ কেজি ৩ হাজার ১৩ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৬৭৩ টাকা এবং ৪৫ কেজি ৩ হাজার ৮৭৩ টাকা থেকে বেড়ে ৪ হাজার ৭২১ টাকা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।