
স্টাফ রিপোর্টারঃ
র্যালি,আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার ১২ অক্টোবর সকাল ১০টার দিকে কলারোয়া জাতীয় শ্রমিক লীগের কার্যালয় হতে এক বিশাল র্যালি পৌর সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে অফিস কার্যালয়ে এসে শেষ হয়। এরপর আলোচনা সভা ও কেক কাটা হয়। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
কলারোয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম,পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর ও যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, কলারোয়া সরকারি কলেজ সংসদের,সাবেক জিএস মোস্তাফিজুর রহমান মোস্ত, ছাত্র লীগের সভাপতি মেহেদী হাসান ফাহিম, সাবেক থানা ছাত্র লীগের সভাপতি আবু সাইদ, সাংগাঠনিক সম্পাদক শেখ জনি। যুবলীগ নেতা মিলন, মামুন, মুঈন, শাওন, ইকবাল,শামিম। হ্যান্ডলিং শ্রমিক লীগের সভাপতি আনারুল, ইজিবাইক মালিক শ্রমিক সমিতির খন্দকার বাবলু হোসেন,লাল্টু হোসেন, জনি,রেজাউল, শামিম, মহসিন হোসেন খোকা,আক্তারুজ্জামান টিটুল। ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের আমিনুর, রেজাউল, চঞ্চল, রফিকুল। ওয়েল্ডিং শ্রমিক লীগের সভাপতি মামুনুর, সম্পাদক মনিরুল ইসলাম। আঞ্চলিক শ্রমিক লীগের আলমগীর, শফি, খোকন, খোরশেদ, মিন্টু,ও উপজেলার সকল ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি, সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।