মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইঁদুর নিধন দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইঁদুর নিধন দিবস পালিত

পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইঁদুর নিধন দিবস পালিত

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইঁদুর নিধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

শনিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে পৃথক দুটি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মমতাজ বেগম। মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবউদ্দীন ফিরোজ বুলু, জেলা আ’লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত,লস্কর ইউপির চেয়ারম্যান কে,এম,আরিফুজ্জামান তুহিন। শেখ তোফায়েল আহমেদ তুহিনের পরিচালনায় দুটি দিবসের তাৎপর্য তুলে ধরে সভায় সরকারী কর্মকর্তা, সাংবাদিক, কৃষক- কৃষানীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ রেজায়েত হোসেন, বিদ্যুৎ রঞ্জন ঘোষ,মনিরুজ্জামান,প্রভাষক ময়নুল ইসলাম, ,স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ, ব্যবসায়ী রামপ্রসাদ পাল, কৃষক সত্যানন্দ রায় , উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ধ্রুবজ্যোতি সরকার ,উপ-সহকারী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উত্তম কুমার কুন্ডু, ডল্টন মন্ডল,মিন্টু রায়, পলাশ কান্তি রায় , আবুল কালাম আজাদ, মোঃ বিল্লাল হোসেন, মোঃসরাজ উদ্দিন মোড়ল , এসএম মফিজুল রহমান , দেবদাশ রায়,সাধন ঢালী, ইয়াসিন আলী খান ,আফজাল হোসেন,শ্যামাপদ মন্ডল, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম,আকরামুল ইসলাম,তছলিম হুসাইন তাজ,ইউপি সদস্য হাসানুজ্জামান, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি সহ আরো অনেকে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।