শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কচুয়া উপজেলা আ.লীগের উদ্যোগে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন
কচুয়া উপজেলা আ.লীগের উদ্যোগে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন

কচুয়া উপজেলা আ.লীগের উদ্যোগে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন

শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

বাগেরহাটের কচুয়ায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে।

আজ ১৮ অক্টোবর সোমবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার।

কচুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ মোস্তফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তৃতা করেন কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম আবু বক্কার সিদ্দিক, সহ সভাপতি এ্যাড: ভবরঞ্জন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ শিকদার হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা সেখ সোহরাব হোসেন, পুলিন বিহারী সাহা, বিমল কৃষ্ণ দত্ত, কৃষকলীগ সভাপতি ও কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, শ্রমিকলীগ সভাপতি খান সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক সেখ ছাদিকুল ইসলাম।

এসময়ে আরো উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদের উপনির্বাচনে একমাত্র মনোনয়নপত্র জমা দানকারী আওয়ামীলীগ নেত্রী ও সাবেক চেয়ারম্যান তাসলিমা বেগম, মঘিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী, বাঁধাল ইউনিয়নের চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, আওয়ামীলীগ নেতা সেখ কামরুল ইসলাম, মৃনাল কান্তি মৈত্র, সেখ মো: আউব আলী, বিকাশ চন্দ্র বৌদ্ধ, মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা কাজল রানী মন্ডল, ডা: মাধবী রানী, মহিলা যুবলীগ সম্পাদিকা আফছানা মিমি, তানিয়া আক্তার নাহার, তাঁতীঁলীগের আহবায়ক সেখ সিরাজুল ইসলাম, মৎস্যজীবীলীগ সভাপতি শিকদার রিপন সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।