
সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত ও দৈনিক কালের চিত্র পত্রিকায় অনটেন আর জুয়া খেলায় ভাসছে সাতক্ষীরার কলারোয়া। দেখার যেন কেউ নেই প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে লেখা হয়েছে আমি আমিনুর ইসলাম নিয়ন্ত্রণ করি জুয়া ও অনটেন খেলা। এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন কাল্পনিক। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ আমার নাম জড়িয়ে এই মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। আমি একজন ব্যবসায়ী আমার মুদি দোকান ও গাড়ির ব্যবসা রয়েছে। আমি সৎ ভাবে উপার্জন করে পরিবার-পরিজন নিয়ে সুখেই আছি। আমি এ ধরনের কাজের সাথে কোনোভাবেই জড়িত নয়। আমাকে এবং আমার পরিবারকে ক্ষতি করার উদ্দেশ্যে এ ধরনের সংবাদ প্রকাশ করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদে উল্লেখিত অনেক স্থান আমার অপরিচিত। তিনি বলেন পত্রিকায় লিখে কিছু হবে না। আমি সবাইকে ম্যানেজ করেই এই খেলা চালাচ্ছি এ ধরনের কথা কাউকে বলিনি । কেউ আমার কাছে জিজ্ঞাসাও করেনি। প্রকাশিত সংবাদে যা লেখা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া গল্প।