বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরি ও পাঠদান বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরি ও পাঠদান বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরি ও পাঠদান বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

শেখ শাহাজাহান আলী শাহিনঃ

সাতক্ষীরার কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহণে ডিজিটাল কন্টেন্ট তৈরি ও পাঠদান বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ (২৫ অক্টোবর) থেকে ৩দিন ব্যাপি কলারোয়া উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহায়তায় প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হচ্ছে।

মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে উপজেলা অডিটোরিয়ামে উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ।

মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিষয় ভিত্তিক ১ম ও ২য় ব্যাচে পর্যায়ক্রমে ২৫ জন করে ৫০ জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহন নিচ্ছেন বলে জানা যায়।

উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদের পরিচালনায় প্রশিক্ষণে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, মাস্টার ট্রেইনার সহকারী শিক্ষক হুমায়ন কবির, মোস্তাফিজুর রহমান, শামসুর রহমান লাল্টু ও সাইফুল ইসলামসহ প্রশিক্ষনার্থী শিক্ষকবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।