মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
মেয়ের লাঠির আঘাতে বাবার মৃত্যু
মেয়ের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মেয়ের লাঠির আঘাতে বাবার মৃত্যু

নতুন সূর্য ডেস্কঃ

নাটোরের সিংড়ায় পারিবারিক কলহকে কেন্দ্র করে প্রতিবন্ধী মেয়ের লাঠির আঘাতে শামসুল আলম (৬০) নামে এক বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শেরকোল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃদ্ধ শামসুল আলম কয়েক বছর আগে প্রতিবন্ধী মেয়ে কোহিনুর (২২)-কে বিয়ে দেয় একই উপজেলার লালোর এলাকায়। সম্প্রতি তালাকপ্রাপ্ত হয়ে মেয়েটি বাবার বাড়িতে বসবাস করছিল। এরই জের ধরে পারিবারিক কলহে আজ দুপুরে ওই প্রতিবন্ধী মেয়ে তার বৃদ্ধ বাবাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় পুলিশ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।