
শেখ মারুফ হোসেন
প্রতি বছরের মতো এবারও সারা দেশে আজ সোমবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ বছর জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।
“ দক্ষ যুব সমৃদ্ধ দেশ ,বঙ্গবন্ধুর বাংলাদেশ।” এই প্রতিপাদ্য নিয়ে কচুয়ায় জাতীয় যুব দিবসে আজ সকালে শেখ তন্ময় মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কচুয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। বক্তরা বলেন- আত্ম কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজকে প্রতিষ্ঠিত হতে হবে। শুধু সরকারের বিভিন্ন অধিদপ্তর থেকে ঋন নিলে হবে না, ঋনের টাকা যথাযথভাবে কাজে লাগিয়ে আত্মবলে বলিয়ান হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যুব সমাজকে দেশের উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় কচুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ। এসময়ে উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন যুব সংগঠনের কর্মী কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীবৃন্দরাও উপস্থিত ছিলেন।