শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
কলারোয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কলারোয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মোস্তফা হোসেন বাবলুঃ

সাতক্ষীরার কলারোয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৮ নভেম্বর)  সকাল ১০ টায় উপজেলার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়।

দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আকলিমা খাতুনের  সভাপতিত্বে অত্রবিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ বারী,  দেয়াড়া আবাদপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মধু, প্রধান শিক্ষিকা রাবেয়া কাতুন, তহমিনা খাতুন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হক।

বিদাযী ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন আরাফাত হোসেন, শারমিন আক্তার প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলীরা,  অভিভাবকবৃন্দ ও  সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।

এ সময় বক্তরা বিদ্যালয়ের বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একাডেমিক পরীক্ষার দ্বিতীয় ধাপের এই পরীক্ষায় ভালো ভাবে পড়াশুনা করতে হবে এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় সকলকে অংশ গ্রহনের জন্য আহবান জানান। এসময় বক্তরা দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম ধরে রাখার জন্য শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়ালেখা করে পরীক্ষায় অংশগ্রহণ করার উপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।