
প্রভাষক আসাদুজ্জামান ফারুকীঃ
শার্শার সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল (বি.এ) মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় মাদরাসা মাঠে বিদায়ী শিক্ষার্থীদের এ দোয়া অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি সাপ্তাহিক গ্রামের সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক মোহা: আসাদুজ্জামান আসাদ।
উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন- ইংরেজি প্রভাষক মোঃ ইকবাল হুসাইন ও সহকারী মৌলভী আলহাজ্ব রহমাতুল্লাহ প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন- গভর্নিং বডির সদস্য বাবুর আলী গাজী,গোলাম আজম,লাল্টু গাজী,শাহিদুল ইসলাম,আব্দুস সালাম, সহকারি অধ্যাপক আলহাজ্ব মাও.আব্দুর রশিদ, কবি হেলাল আনওয়ার, আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান, প্রভাষক মুহাম্মাদ আসাদুজ্জামান ফারুকী, প্রভাষিকা ফাতেমা নুসরাত আইরিন, জান্নাতারা ।
আরো উপস্থিত ছিলেন সহকারী লাইব্রেরিয়ান হাজি সেলিম, সহকারি শিক্ষক মাওঃ সাইফুল ইসলাম, নুর হাসান, নুরুন্নাহার, খাদিজা খাতুন,শরিফা খাতুন শরিফুল ইসলাম,রফিকুল ইসলাম, কম্পিউটার শিক্ষক মোজাম্মেল হক,অফিস সহকারি আবুল হাসান, মৌলভী আবু বকর ছিদ্দিক,ক্বারী শামছুদ্দীনসহ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।।

বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন নয়ন ইসলাম ও মেহেদী হাসান ।
এ সময় প্রধান অতিথি মোহা: আসাদুজ্জামান আসাদ বিদ্যালয়ের বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একাডেমিক পরীক্ষায় ভালো ভাবে পড়াশুনা এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় সকলকে অংশ গ্রহণ পূর্বক সুনাম ধরে রাখার জন্য শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়ালেখা ও পরীক্ষাকেন্দ্রে মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
পরীক্ষা সংক্রান্ত খুটিনাটি বিষয় দিকনির্দেশনা দিয়ে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন অত্র মাদ্রাসা অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোমিনুল ইসলাম ও উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার আরবি প্রভাষক মুহাম্মাদ আসাদুজ্জামান ফারুকী।
অনুষ্টানের কিছু খন্ড চিত্র



