বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পিরোজপুরে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বহিষ্কার
পিরোজপুরে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বহিষ্কার

পিরোজপুরে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বহিষ্কার

নতুন সূর্য ডেস্কঃ

পিরোজপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করায় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সভাপতি  এ কে এম এ আউয়াল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়া হয়।অব্যাহতি পত্রে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার তোফাজ্জল হোসেন মল্লিকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস মার্কায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন মাওলানা নাসির উদ্দিন মাতুব্বর।

তাই আওয়ামী লীগের সাংগঠনিক শৃঙ্খলাবিধি ও গঠনতন্ত্র অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের সকল ধরনের পদ-পদবি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পত্রে আরও উল্লেখ আছে যে, তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ পিরোজপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহবুব শুভকে সরাসরি গুলি করে আহত করেছেন। শুভ এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।