
নতুন সূর্য ডেস্কঃ
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি ইউনিয়নের খলিলনগর এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান ও তার ছেলে জহির রায়হান হৃদয়সহ ৮ জন প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলেন রনি, আবু সাঈদ , মেম্বরপ্রার্থী মজনু, হাফিজুল, মনিরুল ও অজ্ঞাত আরও একজন। অভিযোগ করে তারা বলেন খলিলনগর কেন্দ্র দখল করে নিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রাথীরা ।