বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত
কলারোয়া আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

কলারোয়া আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

শেখ শাহাজাহান আলী শাহিন,বিশেষ প্রতিবেদকঃ

কলারোয়া আলিয়া মাদ্রাসার ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ (১১ নভেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে দাখিল পরীক্ষার্থীসহ সকল ছাত্র ছাত্রী দের নিয়ে মাদ্রাসার নিজস্ব হলরুমে উপাধ্যাক্ষ মাওঃ আহম্মদ আলীর সভাপতিত্ত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সিনিয়র শিক্ষক আঃ গফফার।

বিদায়ী ছাত্র-ছাত্রীদের মাঝে আবেগঘণ কান্নাজড়িত কন্ঠে বক্তব্য রাখেন মোঃ মোস্তাহিদুল ইসলাম,সুরাইয়া ইয়াসমিন জিম, দশম শ্রেণির ছাত্র মোঃ আজিজুল হাকিম ।

সকল ছাত্র ছাত্রীরা মিলে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উপহার তুলে দেন এবং পরীক্ষার্থীদের পক্ষ থেকে মাদ্রাসার উপাধ্যাক্ষের হাতে উপহার তুলে দেন।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আরবী প্রভাষক মাওঃ তৌহিদুর রহমান,সিনিয়র শিক্ষক আহসান হাবীব ও শেখ শাহাজাহান আলী শাহিন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ মহিদুর রহমান। এ বছর কলারোয়া উপজেলার সকল মাদ্রাসার দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।