বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
দেয়াড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দেয়াড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেয়াড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আহসান উল্লাহ, খোরদো(কলারোয়া) প্রতিনিধিঃ

নানা আয়েজনের মধ্যে কলারোয়ার দেয়াড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বরের) ১১ নং দেয়াড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কেটা, আলোচনা সভা, দোয়া মোনাজাত এর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী  পালিত হয়েছে।

 ১১ নং  দেয়াড়া ইউনিয়ন সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী যুবলীগের বারবার নির্বাচিত সংগ্রামী সভাপতি আব্দুর রহমান মিঠু’র সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজী মাহবুবুর রহমান, সভাপতি ১১ নং দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও চেয়ারম্যান দেয়াড়া ইউনিয়ন পরিষদ।

এসময় দেয়াড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।