
স্টাফ রিপোর্টারঃ
আজ থেকে সমগ্র দেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরিক্ষার প্রথম দিনে জেনারেল ৩৫৩ জন, ভোকেশনাল ৪৩৩ জন, মাদরাসা ৬৮১ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ জানান, সুষ্ঠ ভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
উপজেলার ৬টি কেন্দ্রে এসএসসিতে ৩৫৩ জন শিক্ষার্থীর মধ্যে জিকেএমকে পাইলট হাইস্কুলে ১ জন ও খোরদো স্কুলে ১ জন অনুপস্থিত। এর মধ্যে ভকেশনালে ৪৩৩ জনের মধ্যে ৪২৩ জন অংশ নিয়েছে। ১০ জন অনুপস্থিত। মাদরাসায় ৬৯১ জন শিক্ষার্থীদের মধ্যে ৬৫০ জন উপস্থিত। ৩১ জন অনুপস্থিত রয়েছে।
কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল, সোনাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়, খোরদো বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, বঙ্গবন্ধু কলেজ-মাদরাসা ও শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে ভকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।