শনিবার, ৬ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার নারী সহ গ্রেফতার ২
পাইকগাছায় ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার নারী সহ গ্রেফতার ২

পাইকগাছায় ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার নারী সহ গ্রেফতার ২

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :-

খুলনার পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে পৃথক অভিযানে ২৫ বোতল ফেনসিডিল সহ ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার। নারী সহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় ২টি মামলা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিশেষ অভিযান চলাকালে রাড়ুলীর ৩নং ওয়ার্ডে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্থানীয় সাত্তার হাওলাদার এর বাড়িতে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিল সহ তার স্ত্রী নাসরিন বেগমকে আটক করে। এ ঘটনায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিদর্শক – খ সার্কেল কে,এম, হানিফ বাদী হয়ে গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মামলা করেছেন, মামলা নং -২৪।

এদিকে থানা পুলিশের এ এস আই মঞ্জরুল গোপন সংবাদের ভিত্তিতে কাটিপাড়া বাজারের পাশ্ববর্তী নাথ পাড়া থেতে ১০০পিচ ইয়াবা ট্যাবলেট সহ মৃত নূর আলী গাজীর ছেলে হাফিজুল গাজী কে আটক করে। এঘটনায় পুলিশের এস আই সুকান্ত কর্মকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন, যার নং-২৫।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, মাদক মামলায় গ্রেফতারকৃতদের আদালত এর মাধ্যম জেল হাজতে পাঠানো হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।