মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরায় জামানত হারালেন নৌকার প্রার্থী
সাতক্ষীরায় জামানত হারালেন নৌকার প্রার্থী

সাতক্ষীরায় জামানত হারালেন নৌকার প্রার্থী

নতুন সূর্য ডেস্কঃ

রবিবার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২২ হাজার ১০৯ জন ভোটারের মধ্যে ১৬ হাজার ১৫৪ জন ভোট দেন। ঘোষিত ফলাফল অনুযায়ী লাঙল প্রতীকে জাপার প্রার্থী সাফিয়া পারভীন পেয়েছেন ৭ হাজার ২৩৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সামর্থিত (স্বতন্ত্র) জিএম রবিউল্লাহ বাহার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮৭৫ ভোট। আটজন প্রার্থীর মধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রওশান কাগুজী পেয়েছেন ৬৪৩ ভোট। আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান মোল্লা ৬৩৪ ভোট।

এছাড়া আওয়ামী লীগের প্রার্থী শ্যামলি রানী বাপ্পি ৩৮৫ ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাত পাখা প্রতীক নিয়ে শাহাজান কবীর শানু পেয়েছেন ৮৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী আশানুর রহমান অটোরিকশা প্রতীক নিয়ে ৪০ ভোট পেয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের নজরুল ইসলাম গাজী ৩৯ ভোট পেয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।