মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বাগেরহাটে জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
বাগেরহাটে জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাগেরহাটে জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নতুন সূর্য ডেস্কঃ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাগেরহাট জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। আগামী সংসদ নির্বাচনের মাঠে যুবলীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাতে কোনো অপশক্তি ক্ষমতায় আসতে না পারে।’

শেখ সোহেল বলেন, ‘বাংলাদেশ মধ্যম আয়ের দেশ। এখন আমাদের দেশ দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে দেশের সুনাম ক্ষুন্ন করতে ষড়যন্ত্রকারীরা সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে এ ষড়যন্ত্র রুখতে হবে।’

জেলা যুবলীগের আহ্ববায়ক সরদার নাসির উদ্দীনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সুব্রত পাল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য  ইঞ্জিনিয়ার মিনাল কান্তি জোয়ার্দার, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, নবী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট শেখ নবীরুজ্জামান বাবুসহ জেলা ও উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।