মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে পৌর মেয়রের মতবিনিময় সভা
কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে পৌর মেয়রের মতবিনিময় সভা

কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে পৌর মেয়রের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৪ ডিসেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিত এ সভায় কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র মাষ্টার জনাব মোঃ মনিরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর শেখ জামিল হোসেন।

কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে পৌর মেয়রের সাথে আলোচনা করেন। মেয়র বাজারের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন ও সমাধান করার আশ্বাস দেন। এসময় খাদ্যের গুনগত মান ঠিক রাখা, বাজারের যানজট নিরাসন করা, জনস্বার্থ বিবেচনা করে বাজারের সার্বিক অবস্থা ভালো রাখার জন্য কাজ করে যাবেন বলেও একমত পোষণ করেন।

কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলিমুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরোও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবু, আশফাকুর রহমান সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবলু, অর্থ বিষয়ক সম্পাদক দীলিপ কুমার অধিকারী চান্দু, দপ্তর সম্পাদক মোঃ হাসান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, প্রচার সম্পাদক আলহাজ্ব শাহজাহান আলী, সহ-প্রচার সম্পাদক রবিউল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মোস্তাক আহমেদ, ক্রীড়া সম্পাদক মিয়া ফারুক হোসেন স্বপন, সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ, মামুনুর রশিদ লাল্টু,শেখ আশরাফুল হোসেন, আনারুল ইসলাম নচু, মেহেদী হাসান, আমজাদ হোসেন, আব্দুল মোমিন, আবুল হোসেন, আব্দুল গফুর মোল্লা প্রমুখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।