বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুরে বিদ্যুৎস্পৃষ্টে ফল ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে।

মৃত যুবক মনিরুল ইসলাম মনি (৪৫) চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃতঃ রজব আলীর পুত্র।

স্থানীয়রা জানায়, সোমবার(৬ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে ফল ব্যবসায়ী মনিরুল ইসলাম বাজার থেকে নিজ বাড়িতে প্রবেশ করছিলেন। এমন সময় বৃষ্টিভেজা উঠানে পা পিছলে পড়ে গেলে পাশে থাকা বিদ্যুতের তার লাগানো বাঁশের খুটি মাটিতে পড়ে তাঁর শরীরে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে যায়। তাৎক্ষনিকভাবে মনিরুলকে উদ্ধার করে গয়ড়া বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত্যু বলে ঘোষনা করেন(ইন্না,, রাজেউন) ।

মৃত্যুকালে তিনি বিধবা মাতা, স্ত্রী ও ২ পুত্র সন্তান রেখে গেছেন। এ ব্যাপারে, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাফিজুর রহমান বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পরিদর্শনে পাঠানো হয়েছে। গয়ড়া কলেজ মোড়ের ফল ও মোবাইলে ফ্লেক্সি লোড ব্যবসায়ী মনিরুল ইসলাম মনির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এম/এইচ

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।