বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ

নতুন সূর্য ডেস্কঃ

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৮ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে মাঝ নদীতে ফেরির আলো অস্পষ্টতার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, কুয়াশা কমে গেলে ফের এ নৌরুটে ফেরি চলাচল শুরু হবে। তিনি আরও জানান, যানবাহন ও সাধারণ যাত্রী পারাপারে এ নৌরুটে ১৬টি ফেরি রয়েছে। নৌরুট বন্ধ থাকায় উভয় ঘাটে কয়েক শ’ যানবাহন পারা-পারের অপেক্ষায় রয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।