শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
স্ট্রোক জনিত কারণে সাংবাদিক ফারুক হোসাইন রাজের দাদার ইন্তেকাল
স্ট্রোক জনিত কারণে সাংবাদিক ফারুক হোসাইন রাজের দাদার ইন্তেকাল

স্ট্রোক জনিত কারণে সাংবাদিক ফারুক হোসাইন রাজের দাদার ইন্তেকাল

তরিকুল ইসলাম,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

জাতীয় দৈনিক আজকের পত্রিকার সাতক্ষীরা কলারোয়া প্রতিনিধি ফারুক হোসাইন রাজের দাদা মোঃ জনাব আলী মোড়ল(৭৮) স্ট্রোক জনিত কারণে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরন করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিঊন্) ৷ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) জুম্মার নামাজের পর উপজেলার দামোদরকাটি গ্রামের নিজ বাড়িতে মৃত্যু বরন করেন বলে নিশ্চিত করে জানিয়েছেন সাংবাদিক ফারুক হোসাইন রাজ৷
তিনি জানায়, মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৮ বছর৷ স্ট্রোক জনিত কারনে গত দুই সপ্তাহ যাবৎ সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে চিকিৎসারত ছিলেন শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি ঘটলে ডাক্তারের পরামর্শে বাড়িতে আনলে মৃত্যু বরন করে৷ মৃত্যু কালে তিনি ৬ ছেলে ও অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন৷
পরে, এশার নামাজের পরে পরিবারিক কবরস্থানে মরহুমের জানাযা নামাজ ও দাফন সম্পন্ন হয়৷ তার রুহের আত্মার মাগফেরাত কামনা করেছেন মরহুমের পরিবার আত্মীয় স্বজন এলাকাবাসী৷

এম/এইচ

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।