বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লিয়াকাত আলি গাজীর দাফন সম্পন্ন
কালিগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লিয়াকাত আলি গাজীর দাফন সম্পন্ন

কালিগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লিয়াকাত আলি গাজীর দাফন সম্পন্ন

শেখ মারুফ হোসেনঃ

কালিগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লিয়াকাত আলী গাজীর দাফন সম্পন্ন হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযুদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা একইসাথে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ছিলেন।

তিনি বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেনের বিয়াই। মৃত্যু কালে লিয়াকাত আলী গাজীর বয়স হয়েছিল ৭৫ বছর। গত ২১ ডিসেম্বর দিবাগত রাত বারোটার দিকে দক্ষিণশ্রীপুর গ্রামে নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র দুই কন্যা সন্তান নাতি-নাতনি আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

২১ ডিসেম্বর প্রথম জানাজা নামাজ তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়, পরে আসরবাদ রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় জানাজা নামাজ মহৎপুর সরকারি গোরস্থান সংলগ্ন জান্নাতুল মাওয়া জামে মসজিদর সামনে অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা লিয়াকাত আলি গাজীকে গার্ড অফ অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খান আহসান উল্লাহ, শেষে কালিগঞ্জ সরকারি গোরস্থানে চির নিদ্রায় শায়িত করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।