শনিবার, ৬ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিরামপুরে শীতার্তদের মাঝে জনতা ব্যাংকের কম্বল বিতরণ
বিরামপুরে শীতার্তদের মাঝে জনতা ব্যাংকের কম্বল বিতরণ

বিরামপুরে শীতার্তদের মাঝে জনতা ব্যাংকের কম্বল বিতরণ

নয়ন হাসান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

“শীতার্তদের পাশে আমরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে পৌর শহরে জনতা ব্যাংক লিমিটেডের এর চেয়ারম্যানের উদ্যোগে অসচ্ছল ও দুস্থ শীতার্তদের মাঝে ১৮’শ কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ) এর সহযোগিতায় বিরামপুর রোজ গার্ডেন স্কুল মাঠে অসচ্ছল ও দুস্থ শীতার্তদের মাঝে ১৮শ কম্বলের মধ্যে বিরামপুরে ৫’শত কম্বল বিতরণ করেন, প্রধান অতিথি জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমাম ডাবলু’র পক্ষে বিরামপুর জনতা ব্যাংকের ব্যবস্থাপক দানেজ উদ্দিন মন্ডল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরামের (দিদউফ) গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মামুনুর রশীদ, দিনাজপুর জেলার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমানসহ দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের (দিদউফ) সমন্বয়ক মাহমুদুল হক মানিক উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ শেষে জনতা ব্যাংকের চেয়ারম্যান ও সকলের জন্য দোয়া করা হয়।দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করে পাউশগাড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মামুনুর রশিদ।

এসময় কম্বল বিতরণের আলোচনা সভা অনুষ্ঠানের সঞ্চালনায় করেন দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরামের সমন্বয়ক মাহমুদুল হক মানিক। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধীজনসহ পৌর শহরের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।