মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আগামীকাল থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী জয়নুল উৎসব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আগামীকাল থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী জয়নুল উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আগামীকাল থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী জয়নুল উৎসব

নতুন সূর্য ডেস্কঃ

বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জয়নুল উৎসব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১০টায় এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর এবং বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক আহমেদ উল্লাহ এবং শিল্পাচার্য-পুত্র খায়রুল আবেদিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।

পরে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর চারুকলা অনুষদ প্রাঙ্গণে আয়োজিত তিন দিনব্যাপী জয়নুল মেলা যৌথভাবে উদ্বোধন করবেন। এর আগে, শিল্পাচার্য জয়নুলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন উপাচার্য।

আগামী ৩০ ডিসেম্বর দুপুর আড়াইটায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে জয়নুল স্মারক বক্তৃতা-২০২১ অনুষ্ঠিত হবে। অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই সভায় ‘কামরুলের শিল্পাদর্শ: লোক ঐতিহ্যের প্রতি অনুরাগ ও আধুনিকতা’ শীর্ষক বক্তৃতা উপস্থাপন করবেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক।আলোচনায় অংশগ্রহণ করবেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং অধ্যাপক ঢালী আল মামুন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।