
নতুন সূর্য ডেস্কঃ
থার্টি ফার্স্ট নাইটে’ উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান ও সমবেত হওয়া থেকে নগরবাসীকে বিরত থাকতে বলেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো: মাসুদুর রহমান ভূঞা।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ৩১ ডিসেম্বর বিকেল ৫ টা থেকে ১ জানুয়ারী ভোর ৬ টা পর্যন্ত নগরীর উন্মুক্ত স্থানে কোন প্রকারের গান, বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি বা পটকা ফুটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সময়ে নগরীতে পুলিশি টহল বৃদ্ধি করা হবে। নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের আইনের অঅওতায় আনা হবে।