
নতুন সূর্য ডেস্কঃ
কালিগঞ্জে লম্পট শশুর ফজর আলী গাজীর বিরুদ্ধে নিজের পুত্রবধূ থানায় এসে ধর্ষণের অভিযোগ করেছে। এঘনায় কালিগঞ্জ থানায় মঙ্গলবার বেলা ২টার সময় এই অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পুত্রবধূ।
ধর্ষক শশুর ফজর আলী গাজী( ৫০) কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র।
থানায় অভিযোগ এর সূত্র এবং ভুক্তভোগী গৃহবধূ তার শাশুড়ি,স্বামী এবং ভাসুর ফারুকসহ একাধিক ব্যক্তি থানায় সাংবাদিকদের জানায় শশুর ফজর আলী এবং স্বামী অর্থাৎ তার পুত্র জাহিদ হোসেন মিলে দক্ষিণ শ্রীপুর বাজারে মিষ্টির দোকান পরিচালনা করে আসছিল।
বাড়িতে শাশুড়ি না থাকার সুযোগে আমার স্বামীকে দোকানে রেখে বাড়িতে এসে মুখ বেঁধে জোরপূর্বক ৪/৫দিন ধর্ষণ করে। বিষয়টি আমি আমার স্বামী, শাশুড়ি এবং ভাসুরকে জানাই।
পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে গত (২৭ ডিসেম্বর) সোমবার রাত আনুমানিক ৮টার সময় শাশুড়ীসহ পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে উল্টো শশুর আমাদেরকে মারপিট করে।
এর আগেও তার মেজ পুত্র বধুকে ধর্ষণের ঘটনায় তারা বাড়ি ছেড়ে চলে গেছে। উক্ত ঘটনায় ওই সময় আমরা ৯৯৯ এ ফোন করলে থানা হতে উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ ঘটনাস্থলে যেয়ে আমাদেরকে থানায় অভিযোগ দিতে বলেন।
আজ আমরা থানায় এসে অভিযোগ দায়ের করেছি। এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন ভুক্তভোগী গৃহবধূ তার স্বামী শাশুড়ি সহ পরিবারের লোকজনের মুখে ঘটনা শুনে অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।