বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
এনবিআর চেয়ারম্যানের মেয়াদ বাড়লো আরও দুই বছর
এনবিআর চেয়ারম্যানের মেয়াদ বাড়লো আরও দুই বছর

এনবিআর চেয়ারম্যানের মেয়াদ বাড়লো আরও দুই বছর

নতুন সূর্য ডেস্ক:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার। আগের চুক্তির ধারাবাহিকতায় ৬ জানুয়ারি থেকে আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে তাকে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। তাতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী নিয়োজিত কর্মকর্তা আবু হেনা মো. রহমাতুল মুনিমকে তার আগের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ৬ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের মেয়াদে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান হিসাবে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

২০২০ সালের ১ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব থেকে তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে দুই বছরের মেয়াদের জন্য নিয়োগ দেওয়া হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।