
জাহাঙ্গীর হোসেন দাকোপ প্রতিনিধি :
দাকোপ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চালনা পৌরসভার সাবেক প্রশাসক প্রয়াত আবুল খয়ের খানের ১ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা বিএনপি ও চালনা পৌরসভা বিএনপির আয়োজনের দিন ব্যাপি বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ২৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৭ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয়, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কোরআন তেলাওয়াত, মরহুমের কবর জিয়ারাত এবং স্মরণ সভা ও বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ লক্ষে বেলা ১১ টায় উপজেলা বিএনপির কার্যালয়ের আবুল খয়ের চত্তরে উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে এবং চালনা পৌরসভা বিএনপির আহবায়ক শাকিল আহম্মেদ দিলুর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপি নেতা আব্দুল মান্নান খান, শেখ মোজাফফার হোসেন, আল আমিন সানা, গাজী আঃ বারিক, আঃ রউফ সরদার. মেঘনাথ সরকার, শেখ সেকেন্দার আলী, গাজী জাহাঙ্গীর আলম, আঃ খালেক মীর, দীপক সরদার, মানস গোলদার, হালিম হাওলাদার, শেখ রফিকুল ইসলাম, এস এম শহিদুল ইসলাম, এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, আইয়ুব গাজী, কৌশল্যা রায, জান্নাতুল ফেরদাউস, গাজী আঃ মালেক, নুর হোসেন, মনিরুল ইসলাম মনি, অমল গোলদার, সাত্তার সরদার, মুনসুর মীর, আবু মুছা গাজী, হাসিব ইকবাল খান, মনিরুজ্জামান, কাশেম সানা, কামরুজ্জামান টুকু, গাজী আবুল বাসার, এস এম শামীম হাসান, তাহের শেখ, সাইদ শেখ, রনি মন্ডল, মাহাবুব মোল্ল্যা, গাজী ফারুক, সোহরাব সানা, সাহাবুদ্দীন গাজী, জুবাইদুর রহমান, জাবেদ শেখ, গাজী ফয়সাল, শফিকুল গাজী, গনি ঢালী, হালিম গাজী, আঃ রাজ্জাক শেখ, আমিনুল ইসলাম বুলবুল, হাসমত খলিফা, রমজান গাজী রবিউল ইসলাম মনা, বদিয়ার শেখ,গাজী রুম্মান,প্রসেন মন্ডল, দাকোপ উপজেলা ব্লাড ব্যাংকের মহিলা সম্পাদিকা এবং চালনা পৌরসভা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মিনতাজ মিনা গাজী, ইমরান হোসেন, জুলফিকার আলী জুলূ, তারেক গাজী, মেশকাত হোসেন,আঃ আজিজ, আছাদুজ্জামান মন্টু, গফুর সরদার, হাসিবুর রহমান শেখ, সুমন শেখ, এস এম টিটু, আতিকুল ইসলাম, সলেমান মোল্ল্যা প্রমুখ। দোয়া মাহফিলে মরহুম আবুল খয়ের খানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও তাবারক বিতরন করা হয়।