
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১জানুয়ারি)কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ম্যানিজিং কমিটির সভাপতি সিনিয়র প্রভাষক মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অত্র স্কুলের ডোনার পাপড়ী এগ্রো লিঃ’র পরিচালক মোঃ মাসুদূর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্টানের সম্মানিত ডোনার মোঃ সিরাজুল হক,মোঃ শফিকুল ইসলাম বাবলু, মোঃ আশরাফুজ্জামান, আলহাজ্ব বি এম আফজাল হোসেন পলাশ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র স্কুলের সহ-সভাপতি কলারোয়া পৌরসভার কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম,ম্যানিজিং কমিটির সদস্য আলহাজ্ব বি এম আফজাল হোসেন পলাশ,মোঃ সাইদুজ্জামান, রিক্তা খাতুন, নাজনীন হাসিনা,মেহেরুন নেছা মেঘনা,নাছরিন সুলতানা, শিক্ষক প্রতিনিধি সুলতানা কামরুন্নেছা। অত্র স্কুলের সহকারি শিক্ষক অনুপ কুমার ঘোষ।
অনুষ্টানে ২০২০ সালের সেরা স্টুডেন্টের পুরস্কার পেয়েছে মিথিলা আলিফ ইমু ও ২০২১ সালের সেরা স্টুডেন্টের পুরস্কার পেয়েছে লামিয়া সুলতানা। শ্রেনীসেরা চারজন শিক্ষার্থীদের হাতে অভিনন্দন স্বারক তুলে দেওয়া হয়।
সাতজন ডোনারের হাতে আজীবন দাতা সস্মাননা স্বারক তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথি বৃন্দ নতুন বছরের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদুর রহমান বলেন, আমি স্কুলের সার্বিক পৃষ্ঠপোষকতা করাাা ররপ্রত্যয় ব্যক্ত করছি।যেহেতু শিক্ষা আমাদের মেরুদন্ড। তিনি আরো বলেন,এই বিদ্যালয়ের সার্বিক পরিবেশ আমাকে মুগ্ধ করেছে।
অনুষ্টানের খন্ড চিত্র



