মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় রাত পোহালেই কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউপি নির্বাচন
কলারোয়ায় রাত পোহালেই কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউপি নির্বাচন

কলারোয়ায় রাত পোহালেই কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউপি নির্বাচন

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

রাত পোহালেই কলারোয়ার কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হতে যাচ্ছে। আর কয়েকঘন্টা পরই ইউনিয়নবাসী তাদের মূল্যবান ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।

কলারোয়া উপজেলার ৮ নং কেরালকাতা ও ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৫ জানুয়ারি (বুধবার) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট
গ্রহন চলবে। ইতোমধ্যে শান্তিপূর্ন ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার(৪ জানুয়ারী) দুপুরে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সহ দায়িত¦প্রাপ্ত কর্মকর্তারা ভোটের সরঞ্জমাদী নিয়ে স্ব-স্ব কেন্দ্রে পৌঁছে গেছেন।

কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার ও দুই ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, কেরালকাতা ইউপিতে চেয়ারম্যান পদে ৩জন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১২জন ও ৯টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪০জন এবং কুশোডাঙ্গা ইউপিতে
চেয়ারম্যান পদে ৪জন, ৩টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৩১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি আরো জানান, ‘কেরালকাতা ইউপিতে মোট ভোটার সংখ্যা ১৭হাজার ৭১২জন। এরমধ্যে
পুরুষ ভোটার ৮ হাজার ৯৩৭ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৭৭৫ জন। এখানে ভোটকেন্দ্রের
সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৪৭টি। এ দিকে, কুশোডাঙ্গা ইউপিতে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ২৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬হাজার ৯৬৪ ও মহিলা ভোটার ৭হাজার ৬৩জন। এখানে ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৩৯টি।

সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে নির্বাহী ম্যজিস্ট্রেট, মোবাইল টিম-পুলিশ, ষ্ট্রাইকিং ফোর্স-পুলিশ, র‌্যাব ফোর্সের টিম ও বিজিবি টিম সহ কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।