মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ধর্ষণ মামলায় কারাগারে
কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ধর্ষণ মামলায় কারাগারে

কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ধর্ষণ মামলায় কারাগারে

নতুন সূর্য ডেস্কঃ

সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ধর্ষণ মামলার অভিযুক্ত আসামী মেহেদী হাসান নাইচকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার(০৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে নাইচকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক বিলাপ মন্ডল।

মেহেদী হাসান নাইচ কলারোয়া উপজেলার পরানপুর গ্রামের শেখ মোশারেফের ছেলে।

কলারোয়া থানার এসআই শারমিন শিখা বলেন, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কলারোয়া থানায় মামলা নাইচের বিরুদ্ধে মামলা করে ভিকটিম। ওই মামলায় নাইচ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘ওই মামলায় অভিযুক্ত আসামীর বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পরবর্তী দিনে রিমান্ড আবেদনের ব্যাপারে আদালতে শুনানি হবে।’

উল্লেখ্য, প্রেমের সম্পর্ক করে ৪ বছর বছর ধরে মেহেদী হাসান নাইচ কলারোয়ার এক স্কুল ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ গত ৩ জুলাই আবারও ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। ওই ঘটনায় স্কুলছাত্রী বাদী হয়ে গত ১৮ আগস্ট নাইচকে আসামী করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।